নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনটিকে সব মাদ্রাসায় যথাযথ মর্যাদায় পালিত হবে। এ জন্য ঐতিহাসিক সাতই মার্চ পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দিবসটি কীভাবে পালিত হবে, তা-ও জানিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে হবে। মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে দিবসটি পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে মাদ্রাসায়।
গতকাল রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় সাতই মার্চের কর্মসূচি কীভাবে পালিত হবে, তা-ও জানানো হয়েছে। এক আদেশে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
কর্মসূচি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ৭ মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে সব মাদ্রাসায় নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ওই দিবসে বা সুবিধাজনক দিনে ‘ঐতিহাসিক সাতই মার্চ দিবস’ পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিয়ে ওই দিন বা সুবিধাজনক দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা ইত্যাদির মধ্যে যেটি সুবিধাজনক, তা আয়োজন করতে হবে। দাখিল পর্যায়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর কুইজ এবং আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের ওপর কুইজ আয়োজন করা যাবে।
আদেশে আরও বলা হয়েছে, ঐতিহাসিক সাতই মার্চ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলো জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে এসব কর্মসূচি পালন করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
