এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৩৯ শতাংশ।

রোববার (৫ মার্চ) এ ফলাফল প্রকাশ করা হয়। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাস্টার্স প্রথম পর্বের তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা গত বছরের১৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ অক্টোবর শেষ হয়েছে।

এবারের পরীক্ষায় সারাদেশে মোট এক হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.