নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।
শনিবার (৪ মার্চ) বিসিপিএসের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন ও সদস্য অধ্যাপক নূরুদ্দীন আহমেদ এবং অধ্যাপক এইচএএম নাজমুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এ কমিটি মার্চ ২০২৩ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে নোটিশে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও সহ-সভাপতি অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। এ ছাড়া সেক্রেটারি পদে অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং সদস্য পদে অধ্যাপক ডা. মো. আবুল আলি মিয়া ও অধ্যাপক ডা. রওশন আরা বেগম নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টা থেকে বিসিপিএসের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
