নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। তিনি শহরের বাদুরতাল এলাকার অরুনের ছেলে। রাফসান সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রাকিবুল হাসানও (২৩) আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ পরিদর্শক সুজন মিঞা আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
