নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ জেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে গত ১৮ জুন লাঞ্ছিত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শনিবার মোটরসাইকেল উপহার দিয়েছেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার। সকালে নড়াইল শহরের আশ্রম রোডে টিভিএস মোটরসাইকেলের শোরুম থেকে নাট্যকারের পক্ষে মোটরসাইকেলটি হস্তান্তর করেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রমুখ। উল্লেখ্য,
নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নুপুর শর্মার ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেন ‘প্রণাম নিও বস, নুপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেওয়ার পর ২০২২ সালের ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা অধ্যক্ষ স্বপন কুমারসহ অন্য শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
