রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ
” এসো নুতন করি বরণ,
তোমাদের আগমনে ধন্য হোক এ “
এ শ্লোগানকে ধারণ করে মেহেরপুর সরকারি মহিলা কলেজ এ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জজ কোর্টের পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, ও শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ইয়ামিন আলী, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ গাজী রহমান, , অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক এস এম আতিয়ার রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু সহ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রুপালী বিশ্বাস এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কলেজ চত্বর বর্নিল সাজে সজ্জিত করা হয়। নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উজ্জীবিত ও আনন্দিত। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মেহেরপুর স্বাধীনতার সুতিকাগার। এই জেলাকে শিক্ষা, কৃষি ও ইতিহাস ঐতিহ্য কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি এই সরকারের সময় মুজিবনগর বিশ্ববিদ্যালয় সহ মেহেরপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ তার সময়ে গ্রহীত উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। প্রধান অতিথিসহ অতিথিবর্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
