নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে নিজেদের প্রযুক্তি নিজেদের তৈরি করতে হবে। দেশের বাইরে থেকে নয় বরং নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করার সক্ষমতা অর্জনে এই বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
গতকাল বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২-এর চ্যাম্পিয়নশিপ রাউন্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।
তিনি বলেন, যেকোনো ধরনের যন্ত্র কিংবা সফটওয়্যার আমরা বিদেশ থেকে আমদানি করতে চাই না,আমরা চাই বাংলাদেশেই তৈরি হবে সকল ধরনের যন্ত্র এবং এই দেশ থেকেই আমরা বিশ্বকে নেতৃত্ব দিবো।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই পথ দেখিয়েছেন যে কিভাবে পরিবর্তন করতে হয়।
প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা যারা এই প্রতিযোগিতার মাধ্যমে এখানে এসেছ তোমরাদের সবসময় চিন্তা করতে হবে যে তোমরাই পারবে সেই বিশ্বকে নেতৃত্ব দিতে। তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে পারবে না। আর তোমরা যদি তোমাদের সঠিক পথটি দেখে নিয়ে সমনে এগিয়ে যেতে পারো তাহলেই বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে।
এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২ প্রতিযোগিতার আয়োজক এবং এথিক্স অ্যাডভান্স টেকলোনজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডুটিউব নিয়ে তাঁর স্বপ্নের কথা জানান এবং ছাত্র-ছাত্রীরা যাতে মোবাইল ডিভাইসকে ভাল কাজে ব্যবহার করতে পারে,জ্ঞান-অর্জনের জন্য ব্যবহার করে এই বিষয় মাথায় রেখে এডুটিউব কুইজ কনটেস্টের আয়োজনের কথা জানান। আগামী পাঁচবছরে তিনি এই প্রতিযোগিতা দেশের সব স্কুল-কলেজে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
