এইমাত্র পাওয়া

জবির তিন বিভাগে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক তিন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. শাহরিয়ার আহম্মদ।

জানা যায়, বিভাগুলোর পূর্ব চেয়ারম্যানদের নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিন বিভাগে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা পরবর্তী তিন বছর উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহারের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে পরবর্তী তিন বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবির চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি তিন বছর পূর্ণ হয়েছে তাই উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশনকে পরবর্তী তিন বছরের জন্য নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

আরেকটি আদেশে বলা হয়েছে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৪মার্চ থেকে তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদকে পরবর্তী তিন বছরের জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.