এইমাত্র পাওয়া

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন যে সব মাধ্যমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিএই) প্রোগ্রামে ফেলোশিপের জন্য আবেদন শুরু হয়েছে। এই ফেলোশিপের আওতায় যাতায়াতসহ বিনামূল্যে দেশটিতে থাকা-খাওয়া ও প্রশিক্ষণের সব খরচ বহন করবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ইংরেজি, বিদেশি ভাষা হিসেবে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এবং এর সঙ্গে বিশেষ শিক্ষার শিক্ষকদের ফেলোশিপ প্রদান করা হবে। পেশাদার উন্নয়ন এই ডিগ্রি ফেলোশিপের মেয়াদ ছয় সপ্তাহ বা এক সেমিস্টার।

২০২৩ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বর মাসে এই ফেলোশিপটি অনুষ্ঠিত হবে।

ফেলোশিপে অংশগ্রহণকারীরা তাদের পেশাদার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেয়া, হোস্ট বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করার মতো অনন্য সুযোগ পাবেন।

ফেলোশিপটিতে আবেদনের শেষ তারিখ আগমী ১০ এপ্রিল।

ফেলোশিপের জন্য রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন বাংলাদেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অথবা ক্লিক করুন এখানে।

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন বাংলাদেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অথবা ক্লিক করুন এখানে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.