বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে একাদশে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ভর্তির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ সুযোগ দেওয়া হয়েছে। নির্দেশনা জারির পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সরাসরি নির্বাচিত কলেজে ভর্তি হতে বলা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ও অন্যান্য বছরের এসএসসি পাস করা শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসন শূন্য থাকা কলেজে ম্যানুয়াল (পুরোনো) পদ্ধতিতে সরাসরি ভর্তি হতে অনুরোধ করা হলো। এ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চারটি ধাপে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। ভর্তিচ্ছু এখনো ১০ হাজারের মতো শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। যারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করছে শূন্য থাকা কলেজগুলোতে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.