শিক্ষাবার্তা ডেস্কঃ চাঁদ দেখা সাপেক্ষে এবারে পবিত্র রমজান মাস শুরু হবে ২৩ অথবা ২৪ মার্চ। রমজান শুরুর সময় আগামী ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৩৯ মিনিট এবং ইফতারির সময় ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন। এমনটি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
