চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত গত বছরের নিয়মেই (ভর্তি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার মান বন্টন, পরীক্ষার ইউনিট, ধরন, আবেদন যোগ্যতা ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে কি না- তা আগামী ডিনস কমিটির সভায় নির্ধারণ করা হবে৷ এবারও ক্যাম্পাসেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.