নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ জেলার হিলিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওয়াদুদ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা নিলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাতকুড়ি রেল গেট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াদুদ ইসলাম উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে এবং গোহাড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় পান দোকানদার আমেদ আলী বলেন, সকাল থেকে ছেলেটি এখানে ঘুরাঘুরি করছিলো। ট্রেন আসার আগে ছেলেটি লাইনের পাশে বসে মোবাইল টিপছিল। লোকজন তাকে অনেক নিষেধ করেছে কিন্তু লোকজনের নিষেধ না শুনে সে লাইনের পাশেই বসেছিলো। পরে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সাতকুড়ি রেলগেট অতিক্রম করার সময় ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
নিহত ওয়াদুদের কয়েকজন সহপাঠী জানায়, ওয়াদুদ দশম শ্রেণিতে পড়লেও নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেম ছিলো। ছাত্রীর পরিবারের লোকজন তা মেনে নিচ্ছিলো না।
নিহত ওয়াদুদের মা জানায়, প্রেম ঘটিত বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা মামুন তার বাসায় ডেকে নিয়ে গিয়ে কয়েকজন মিলে আমার ছেলেকে বেধড়ক মারপিট করেছে। সেই কারণে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা জানান, সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে ওয়াদুদ বেরিয়ে যায়। আজ স্কুলেও যায়নি সে। তার মন খারাপ ছিল। বেলা ১১টার দিকে লোক মুখে শুনতে পাই অমার ছেলে ওয়াদুদ ট্রেনে কাটা পড়েছে।
এ বিষয়ে হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল