গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়, যা বলছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার  জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে উত্তরাঞ্চলের ৪টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

খাইরুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

এর আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহকসেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.