নিউজ ডেস্ক।।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি একদিনের সফরে আজ ঢাকায় আসছেন।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। তবে তিনি মূলত একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেয়ার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা।
আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
