কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাসান ভূঁইয়া।।

আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার, যথাযথ মর্যাদায় কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা আইডিয়াল কলেজে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” নিয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলরন জমির উদ্দিন খান জম্পি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ সভাপতি শাহ মোঃ আলমগীর খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা।

ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসাইন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক সুফিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.