এইমাত্র পাওয়া
ধর্ম

আজ জানা যাবে শবেবরাত কবে

নিজস্ব প্রতিবেদক।।

শবেবরাতের তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

ইফার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বরগুলো হলো, ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বরগুলো হলো, ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম জামান/২১/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.