নিজস্ব প্রতিবেদক ।।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি আবেদন সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনগ্রহণ শেষ হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আবেদনগ্রহণ শুরু হয়। প্রথমদিনেই প্রায় ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার। এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসে বলেন, এখন পর্যন্ত এক লাখ ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তবে সবাই আবেদন ফি জমা দেননি। সেজন্য প্রকৃত আবেদনকারীর সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ মার্চ সকাল ১০টায় সারাদেশের ১৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
