এইমাত্র পাওয়া

১ম শ্রেণির তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ জেলার সাঘাটা উপজেলায় প্রথম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফি (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আব্দুল কাফি উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ওই তিন শিশু সম্পর্কে তাঁর নাতনি হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার বেলা ৩টার দিকে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিন শিশুকে বরই দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেন অভিযুক্ত আব্দুল কাফি। সেখানে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। পরে শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানায়। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে গতকাল শনিবার রাতে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে আব্দুল কাফিকে গ্রেপ্তার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বলেন, প্রথম শ্রেণির তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফিকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.