নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জেঃ জেলায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. সাকিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া কানিকাটা কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিন গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূইয়ার ছেলে।
নিহত সাকিনের মামা মো. টিটু বলেন, সাকিন কিশোরগঞ্জ সদরের দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়ি থেকে গুরুদয়াল সরকারি কলেজে পড়াশোনা করত। তবে কী কারণে সাকিন কানিকাটা এলাকায় এসেছিল তা জানা নেই পরিবারে লোকজনের।
স্থানীয় মো. রানা ও রোমান মিয়া বলেন, সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন পৌর শহরের কানিকাটা কান্দা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সাকিন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই মো. ইউনুছ জানান, আজ বেলা ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
