নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ জেলার দামুড়হুদা গার্লস স্কুলের আশপাশে অহেতুক ঘোরাফেরা করা এবং ছাত্রীদের বিরক্তকারী বখাটেদের হুঁশিয়ার করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেছেন, গার্লস স্কুলের আশপাশে কোনো যুবককে দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে যান ওসি। এ সময় বখাটেদের হুঁশিয়ার করেছেন।
তিনি বলেন, আজ থেকে গার্লস স্কুলে আশপাশে কোনো যুবককে দেখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ওসি বলেন, বড়দের সম্মান করতে হবে, মা-বাবার কথা শুনতে হবে। শিক্ষকদের কথা শুনতে হবে এবং মানতে হবে। মনে রাখতে হবে, তোমার জন্য মা-বাবা যেন কারো কাছে ছোট না হয়।
তিনি শিক্ষার্থীদের অভয় দিয়ে আরও বলেন, আজ থেকে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কোনো সংকোচ না প্রথমে হেড ম্যাডামকে জানাবে। তারপর যা যা আইনগত ব্যবস্থা নিতে হয় আমি নেব।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি শফিউল কবীর ইউসুফ, অধ্যক্ষ ফাহমিদা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
