এইমাত্র পাওয়া

মিড-ডে মিল মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে এটা শুরু হবে। বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার ঢাকার দোহার ও ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে।

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনাকালে প্রতিমন্ত্রী স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান ও দ্রুততম সময়ের মধ্যে ওয়াস ব্লক নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া নারকেলবাড়িয়ায় শিক্ষকদের ডরমিটরি নির্মাণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিকাইল, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাসুদ রাসেল, নারকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন সর্দার প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩      


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.