শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার বড়াইগ্রামের কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা, ভাংচুর ও মারপিটের প্রতিবাদে এবং গোলাম মাসুদ ও সজিবসহ সব অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তার দুই পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, জরিদা খাতুন, রফিকুল ইসলাম ও ফারুক হোসেন এবং শিক্ষার্থী শাফি হাসান রিফাত, ফাহিম আহমেদ ও মাহফুজা খাতুন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে গোলাম মাসুদ ও সজিবের নেতৃত্বে বহিরাগত কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের হামলায় একজন সহকারী শিক্ষকসহ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী আহত হয়। এ সময় তারা অনুষ্ঠানের মঞ্চসহ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও অদ্যাবধি কেউ গ্রেফতার হয়নি। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩      


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.