নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ গাইবান্ধার নিখোঁজের ১৪ দিন পর সেই দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত রিয়েল মন্ডল হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা ও ঝিনাইদহ জেলা থেকে ভিকটিমদের উদ্ধার করেন। সেইসঙ্গে আসামি রিয়েল মন্ডল হৃদয়কে ঝিনাইদহের কোট চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া ওই কলেজ ছাত্রীদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে।
পুলিশ জানায়, গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি যাওয়ার পথে ওই দুই কলেজছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনা থানায় মামলা হলে কয়েক দিনের শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই কলেজ ছাত্রী প্রেমের টানে উধাও হয়েছিল। তাদের একজনকে ঢাকা ও অন্যজনকে ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি যাবার পথে ওই দুই কলেজছাত্রী নিখোঁজ হয়। দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। একই এলাকার হওয়ায় তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশপাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন। ওইদিন সন্ধ্যায় তারা একসঙ্গে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি গিয়ে না পৌঁছায় মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
