নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার মির্জাগঞ্জ উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাপুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলায় মঙ্গলবার সকালে গ্রেপ্তার শিক্ষক আব্দুস সালাম সিকদারকে আদালতে পাঠানো হয়েছে।
আসামি আব্দুস সালাম দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার বরাতে ওসি আনোয়ার বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সালাম ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে সালামকে হাতেনাতে ধরে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী সালমকে তাদের কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
