চর জব্বর এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্পন্ন

নিউজ ডেস্ক।।

সুবর্ণচর উপজেলাধন ১ নং চর জব্বর ইউনিয়নস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রিঃ (ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কুইজ, কাবিং প্রতিযোগিতা) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য সকাল ৯.১৫ ঘটিকায় ১নং চর জব্বর ইউনিয়নাধীন পশ্চিম চর জব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন মোঃ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সুবর্ণচর, নোয়াখালী।

জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুদে প্রতিযোগিদের খেলার নিয়ম কানুন মেনে প্রতিযোগিতায় অংশগ্রহন করার অনুরোধ জানান। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন খেলাধুলার পাশাপাশি শিক্ষা অর্জনের মূল কাজটি আন্তরিকতার সাথে নিবিড়ভাবে চালিতে যেতে হবে কেননা আগামি দিনের বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।

নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে শিক্ষকগণ স্বপ্নদ্রষ্টা হিসেবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। তিনি খেলা পরিচালনার সংশ্লিষ্ট শিক্ষকগণের সার্বিক সহযোগিতায় সুন্দর ভাবে সুসম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিযোগিতা শেষে বিকাল ৪.৩০ ঘটিকায় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেণ সুবর্ণচর উপজেলার সম্মানিত ইউআরসি ইন্সট্যাক্টর জনাব মোঃ আবদুল মতিন মহোদয় সহ অতিথিবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.