নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ জেলার সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী নিহত হন। সদর উপজেলার ভবাইনগর পাঁচবাড়ী এলাকায় রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৪৫ বছর বয়সী নুর ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বালাহাট এলাকার বাসিন্দা। সদর উপজেলার চকরামপুর মাদ্রাসার শিক্ষক তিনি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের বরাতে তিনি জানান, ভবাইনগর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় নূর ইসলাম কাজ শেষে তার মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ভবাইনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান তিনি। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।
ওসি তানভীরুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
