এইমাত্র পাওয়া

স্কুল শেষে কোচিংয়ে না আসায় ছাত্রের কানের ফর্দা ফাটালেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঃ কোচিং করতে না আসায় ক্ষুব্ধ হয়ে আল জিহাদ (১১) নামের ৫ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে এক থাপ্পড়ে কানের ফর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার শিক্ষার্থীর অভিভাবক আল আমিনের লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে দু’হাত জোড় করে ক্ষমা চাইলেন অভিযুক্ত শিক্ষক।

জানাগেছে, পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী আল জিহাদ। তার বাবা একজন সরকারি চাকুরীজীবি। গেল ৪ ফেব্রুয়ারী ক্লাস শেষে কোচিং করতে না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। এসময় তার ডান কান বরাবর এক থাপ্পড় দিলে আল জিহাদ আহত হয়। একই সঙ্গে তার কানে ব্যথা শুরু হয়। ফলে সে অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষার্থীর অভিভাবক আল আমিন জানান, আমি চাকুরীর সুবাদে জেলা সদরে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে পরিক্ষা শেষে চিকিৎসক জানান আল জিহাদের কানের ফর্দা ফেটে গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.