এইমাত্র পাওয়া
বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন এবং প্রাসঙ্গিক ভাবনা শরীফুল্লাহ মুক্তি

প্রাথমিকে নতুন নিয়োগ, যা জানা গেল

শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রবিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। এ বিষয়ে অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে পদসংখ্যা কিছু কমতে পারে। পদের বিষয়টি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডাকা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়েছিল অধিদপ্তর। তবে পদসংখ্যা কিছুটা কমতে পারে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা হবে। এরপর পদসংখ্যার সঠিক তথ্য জানানো যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.