নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ সড়ক দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে চুয়াডাঙ্গার মেয়ে সানজিদার। তখন একাদশ শ্রেণির শিক্ষার্থী তিনি। এইচএসসি পরীক্ষা দেয়া নিয়ে দুশ্চিন্তা সবার। এরপর ৬ মাসের চেষ্টায় আয়ত্ত করে বাম হাতে লেখা। বাম হাত দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সানজিদা খাতুন।
তিনি কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং দামুড়হুদার কুতুবপুর গ্রামের হোমিও চিকিৎসক মৃত আশরাফ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে অধ্যয়নকালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাতের একাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এই ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও মানসিকভাবে সে ছিল সুদৃঢ়। দীর্ঘ ৬ মাস চিকিৎসার পর আবারো পড়াশোনা শুরু করে। বাম হাত দিয়ে লেখার অভ্যাস করতে থাকে।
পরে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাম হাত দিয়ে লিখে সফলতা পান এই শিক্ষার্থী। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন এবং বন্ধুমহল আনন্দিত। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
