এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক :

স্বীকৃতিপ্রাপ্ত সবশিক্ষা একযোগে এমপিওভুক্তির দাবির প্রেক্ষিতে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত আছেন।

রোববার(২০ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর আগে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার এডুকেশন বাংলা ডটকমকে জানান,আলোচনায় সমাধান না হলে তারা সোমবার থেকে অনশনে যাবেন।তবে আমরা আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.