এইমাত্র পাওয়া

লালপুরে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনী

 লালপুর (নাটোর) প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম।।
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় ” – প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে আজ রবিবার (২০ অক্টোবর) শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম লিটন এর সঞ্চালনায় লালপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার বানু, লালপুর থানা ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান, সাংসদ কন্যা সুমনা আহম্মেদ, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মাজেদ, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সহ সাধারন সম্পাদক আখলাক হোসেন লাল, এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, লালপুর শাখার সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক দৃর্ঘটনা প্রতিরোধে করনীয় শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.