এইমাত্র পাওয়া

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩ শতাংশ

শিক্ষাবার্তা ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) কলেজ অধ্যক্ষ কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত হিসেব অনুযায়ী, এ বছর ভিকারুননিসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৩৩৯ জন, কৃতকার্য হয়েছে ২৩৩৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী চারজন।

এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ১৮০১ জন, মানবিক থেকে ২৪৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২৯৪ জন।

মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০১ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ১৫৮৪ জন, মানবিক থেকে ২১৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.