এইমাত্র পাওয়া

সহকারী জজ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা: সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষার (২০২৩) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।

যারা আবেদন করতে পারবেন- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে শেষ হতে হবে। বিজ্ঞপ্তী দেখুন এখানে 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.