নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজ ভিত্তিক ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
