ভূমি মন্ত্রণালয় ২৮১ জন সার্ভেয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্য পদ পূরণের জন্য রাজস্ব খাতের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। তাদেরকে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি রাজস্ব (এসএ), ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা ও উপজেলা ভূমি অফিসে নিযুক্ত করা হবে। ভূমি মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে।
সূত্র জানায়, শিগগির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (সাবেক তহশিলদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পদোন্নতির শর্ত পূরণ করে এবং শূন্য পদ থাকা সাপেক্ষে ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদ থেকে দশম গ্রেডের কানুনগো পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
জাতীয় বেতনস্কেলের ১৪তম গ্রেডভুক্ত (বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০) সার্ভেয়ার নিয়োগে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে যে ৫০টি জেলার প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে সেগুলো হলো- ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা থাকার কারণে এই পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
