এইমাত্র পাওয়া

শরণখোলায় ১১৯ শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ জেলার শরণখোলায় ১৯৯০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গত ৩২ বছরের অবসর গ্রহণ করা ১১৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী এসব শিক্ষকের মধ্যে ৪২ জন প্রধান ও ৭৭ জন সহকারি শিক্ষক রয়েছেন।

বিদায় অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষকের হাতে তাদের ছবি সম্বলিত ক্রেস্ট, একটি করে জায়নামাজ এবং হিন্দু শিক্ষকদের ক্রেস্টের পাশপাশি একটি করে তাদের ধর্মীয় গ্রন্থ গীতা উপহার দেয়া হয়।

একই সঙ্গে শরণখোলা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

শরণখোলা উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত টি টি অ্যান্ড ডিসি সরকারি প্রাথমকি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।

বিশষে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জান মিলন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপির চেয়াম্যান মইনুল ইসলাম টিপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।

শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন তুমার বল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষক নেতা নাসির উদ্দিন মুক্তা প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৯/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.