এইমাত্র পাওয়া

এমপিও সভায় যে ১৮ শিক্ষক-কর্মচারীকে তলব

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের এমপিও সংক্রান্ত সভা আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় ১৮ শিক্ষক-কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/ল্যাব সহকারী এর এমপিওভুক্তি/বকেয়া প্রদান/এমপিও বন্ধকরন/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) অনুষ্ঠিত হবে।’’

শুনানিতে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শুনানিতে যাদের অংশগ্রহণ করতে হবে: যশোরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম, মৌলভীবাজারের কুলাউড়ার লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ (ওএমআই), চাঁদপুরের মতলব উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (মূল পদ: প্রধান শিক্ষক) মো: এনামুল হক মিয়াজি, খুলনা নিউজপ্রিন্ট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনা খাতুন, খুলনার রায়েরমহল মহাবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মাজেদ বন্দ, কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, ঝিনাইদহের কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাচানুর রহমান, রংপুরের জালালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল কুদ্দুস মিয়া, রাজশাহীর নজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো: রেজাউল করিম, বরিশালের রূপাতলী জাগুয়া কলেজের প্রভাষক সমর কুমার সিকদার, শরীয়তপুরের ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সিরাজগঞ্জের ঘোড়াশাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান মো: তানবীর হাসান, খুলনার রায়ের মহল বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মাজেদ বন্দ, কুুড়িগ্রামের ভিতরবন্দ স্নাতক মহাািবদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, যশোরের আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক (বাংলা) মো: কামরুন নাহার, কুষ্টিয়ার আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, কুমিল্লার অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর, নীলফামারীর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো: রহিমুল ইসলাম শাহ এবং নীলফামারীরর শরীফাবাদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.