শিক্ষাবার্তা ডেস্কঃ নাস্তিক্যবাদ পৃষ্ঠপোষকদের খুশি রাখতে আওয়ামী লীগ সরকার শিক্ষানীতির নামে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ‘বৈষম্যমূলক শিক্ষানীতি প্রত্যাহার ও শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবি’তে জাগপা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশ্য প্রশ্ন রেখে জাগপা সভাপতি বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে কারা আমার পবিত্র ভূমিতে ধর্মবিদ্বেষী আগুন ছড়ানোর ষড়যন্ত্র করছে? রাষ্ট্র ভাগের পর থেকেই মুসলমানদের জন্য ইসলাম শিক্ষা এবং অন্য ধর্মের জন্য আলাদা শিক্ষানীতি সাংবিধানিক স্বীকৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত। রাষ্ট্রীয় আইন মেনেই চলছিলো মুসলিম ও অন্যান্য ধর্মের শিক্ষানীতি। তবে হঠাৎ কেন মুসলমানদের ধর্মশিক্ষার মধ্যে অন্য ধর্মের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হলো? দেশবাসী জানতে চায়, কাকে খুশি করতে আওয়ামী লীগ সরকার আমাদের ধর্ম-কর্মকে নাস্তিক্যবাদের হাতে তুলে দিচ্ছে?
এসময় তিনি আরও বলেন, মনে রাখবেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রীতির এ দেশে উসকে দেওয়া ধর্মনীতি চলবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২১/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
