৮ম মেধাতালিকা শেষেও ইবির ২০ শতাংশ আসন খালি

নিজস্ব প্রতিবেদক, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অষ্টম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এরপরেও ৪০৮টি অর্থাৎ ২০.৫০ শতাংশ আসন খালি রয়েছে। ফলে গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রবিবার ভর্তি সম্পন্ন করতে হবে।

সর্বশেষ প্রকাশিত মেধাতালিকা থেকে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ও আইসিটি সেল এই তথ্য জানিয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ৪০৮টি আসন খালি রয়েছে। ইউনিট ভিত্তিক যথাক্রমে ৩০৫, ৮৬ ও ৩৫। ফলে শুক্রবার (২০ জানুয়ারি) বিষয় বরাদ্দ দিয়ে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ২২ জানুয়ারি অফিস চলাকালীন আগ্রহীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এ তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে আসন খালি সাপেক্ষে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে। গুচ্ছের পরিবর্তিত এই প্রক্রিয়া অনুযায়ী ১৫-১৬ জানুয়ারির মধ্যে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা সশরীরে ভর্তি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.iu.ac.bd) পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২১/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.