এইমাত্র পাওয়া

ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকার সাভারে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সাভারের দিলকুশাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন সিরাজী (৪০) দিলকুশাবাগ এলাকার নূর মদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক।

ভুক্তভোগীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, প্রায় এক মাস আগে ১৫ বছরের ওই শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতর একটি কক্ষে বলাৎকার করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সিরাজী। পরে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি এত দিন ধামাচাপা দিয়ে রাখেন তিনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগী ও তার পরিবার থানায় এসে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই আটক করা হয় অভিযুক্তকে।

এসআই আরও বলেন, ভিকটিম আমাদের হেফাজতেই আছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার দেখিয়ে দুপুরে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৮/২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.