এইমাত্র পাওয়া

উচ্চতর গ্রেড পাচ্ছেন ১৬ হাজার শিক্ষক-কর্মচারী

শিক্ষাবার্তা ডেস্কঃ বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১৬ হাজার শিক্ষক-কর্মচারী উচ্চতর স্কেল পাচ্ছেন। ১৬ হাজার ১০৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১৫ হাজার ২৩২ জন এবং কলেজের ৮৭৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মঙ্গলবার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় কর্মকর্তারা সশরীরে অংশ নেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেয়া কর্মকর্তার জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ১৫ হাজার ২৩১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৪১ জন, চট্টগ্রামের ৯১৬ জন, কুমিল্লার ৯৫৫ জন, ঢাকার ৩ হাজার ৭২১ জন, খুলনার ৩ হাজার ২৩৪ জন, ময়মনসিংহের ২ হাজার ৪৮১ জন, রাজশাহীর ১ হাজার ৫৭৫ জন, রংপুরের ১ হাজার ৪৪২ জন এবং সিলেটের ৬৬৭ জন রয়েছেন।

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৮৭৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৭৬ জন, চট্টগ্রামের ৯৭, কুমিল্লার ৫৩ জন, ঢাকার ১৬৩ জন, খুলনার ১৫১ জন, ময়মনসিংহের ১০৩ জন, রাজশাহীর ১৫ জন, রংপুরের ১৯৭ জন এবং সিলেট অঞ্চলের ২১ জন রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৮/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.