মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আজ ১৬ জানুয়ারি ২৩ খ্রি. সোমবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীন মহম্মদ মোল্লা লেবারজনিত সমস্যায় ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন। দোয়া অনুষ্টানে বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। সভাপতি বলেন সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা একজন কর্তব্য নিষ্ঠ স্বচ্ছ মানুষ, তিনি কলেজের সূচনা লগ্ন থেকে বিভিন্ন কাজের সাথে জড়িত। ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি। আলোচনা সভা শেষে তার সুস্থতা কামনায় কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান করা হয়। এদিকে সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার সুস্থতা কামনায় বিবৃতি প্রদান করেছেন কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম সহ অনেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
