মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাটের ফকিরহাটে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন ও শিক্ষক নাজমুল হুদার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির ও সরদার আমিনুর রশিদ মুক্তি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
