পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে রিট খারিজ

অনলাইন ডেস্ক।।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।এর আগে গত সপ্তাহে বাংলাদেশ রিপাবলিক্যান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। পরে সরকারের  সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।সরকারের পক্ষ থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.