স্কুলছাত্রীকে অপহরণ: বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ

শিক্ষাবার্তা ডেস্কঃ  হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিমের মা মাধবপুর থানায় শুক্রবার সকালে একটি মামলা করেছেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও ভিকটিমের মা জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল ওই কিশোরী। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের ছেলে মো. এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জন তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গত বুধবার রাতে ভিকটিম কৌশলে পালিয়ে আসে। ভিকটিমকে স্থানীয় ইউপি সদস্য দেখতে পেয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় তার মা শুক্রবার সকালে মাধবপুর থানায় এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মাধবপুর থানার এসআই মানিক সাহা বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৩/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.