শিক্ষাবার্তা ডেস্কঃ মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএল ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, ওই নারীর নাম সোনিয়া রানি। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে উত্তরা থেকে তিনি মেট্রোরেলে রওনা দিয়েছিলেন। ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসববেদনা ওঠে। তখন স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত তাকে স্টেশনের ফার্স্ট এইড কক্ষে নিয়ে যায়। পরে এক নারী চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয়।
মাহফুজুর বলেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালে নেয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
