ইসরায়েলের প্রধান বন্দর কিনলো আদানী গ্রুপ

অনলাইন ডেস্ক।।

ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই বন্দরটির মালিকানা পেয়েছে তারা। গতকাল মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স’র।

ইসরায়েলের আমদানি-রপ্তানির প্রায় ৯৯ শতাংশই হয়ে থাকে দেশটির সমুদ্রবন্দরগুলোর মাধ্যমে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এগুলোর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। এসআইপিজি এবং আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান একটি আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.