অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিকে আক্রান্ত মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৪১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে সারা দেশে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
