অনলাইন ডেস্ক।।
সৌদি আরব ২০২৩ সালের হজ মৌসুমে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে। দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি।
২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। ২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞাও উঠে গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
